প্রতিযোগিতামূলক পরিবেশে আমদানি ও রপ্তানিকারকদের জন্য সেবার মান বৃদ্ধির লক্ষ্যে কিছু সুবিধা বাড়িয়ে সি অ্যান্ড এফ এজেন্ট লাইসেন্সিং (সি অ্যান্ড এফ) বিধিমালা জারি করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। গতকাল বুধবার এনবিআর থেকে এই তথ্য পাওয়া গেছে। তথ্যমতে, নতুন বিধিমালায় সবচেয়ে বড় সুবিধার মধ্যে রয়েছে, কোনো স্থল কাস্টমস স্টেশন বন্ধ হলে অধিক্ষেত্র সংযোজনের সুযোগ থাকবে সি অ্যান্ড এফ এজেন্টের।
এনবিআর জানিয়েছে, আগে সি অ্যান্ড এফ এজেন্ট লাইসেন্স দেওয়ার জন্য কোনো স্বতন্ত্র বিধিমালা ছিল না। ২০২০ সালের বিধিমালা অনুযায়ী সি অ্যান্ড এফ এজেন্ট লাইসেন্স ইস্যু করা হতো। তবে এই কার্যক্রম আরও সহজ ও যুগোপযোগী করার লক্ষ্যে স্বতন্ত্র এজেন্ট লাইসেন্সিং বিধিমালা ২০২৬ প্রণয়ন করে সম্প্রতি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।