সাংবাদিকের বাড়িতে হামলার প্রতিবাদে মানববন্ধন

সিরাজগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক, এনটিভি ও দৈনিক আমার দেশ পত্রিকার সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি শরীফুল ইসলাম ইন্নার বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপের প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ করেছে সিরাজগঞ্জ প্রেস ক্লাব।

গতকাল বুধবার সকাল সাড়ে ১০টায় প্রেস ক্লাব চত্বরে এই প্রতিবাদ সভা ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।

গত ১০ জানুয়ারি রাত ৯টার দিকে সিরাজগঞ্জ পৌর এলাকার দিয়ার ধানগড়া মহল্লায় শরীফুল ইসলাম ইন্নার বাসভবনে এ হামলার ঘটনা ঘটে।