গোপালগঞ্জ 

মাহেন্দ্র-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ৬

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় মাহেন্দ্র গাড়ির সাথে ব্যাটারীচালিত ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে ঋষি মজুমদার নামে ৩ মাস বয়সী এক শিশু নিহত ও ওপর ৬ জন আহত হয়েছেন। নিহত শিশু মাহেন্দ্র গাড়ির যাত্রী ছিল। সে জোয়ারিয়া গ্রামের রায়মোহন মজুমদারের ছেলে।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দুপুরে টুঙ্গিপাড়া-কোটালীপাড়া সড়কের জোয়ারিয়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
টুঙ্গিপাড়া থানার অফিসার ইনচার্জ মো. আইয়ুব আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, মাহেন্দ্রটি কোটালীপাড়া মাছবাড়ি থেকে টুঙ্গিপাড়ার দিকে যাচ্ছিল আর ইজিবাইকটি বিপরীতমুখী কোটালীপাড়ার দিকে দুই গাড়ির মুখোমুখি সংষর্ঘ হয়। এতে দুই গাড়ির ৭ যাত্রী আহত হয়। আহতদেরকে টুঙ্গিপাড়া ১০০ শয্যাবিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন। আহতদের হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেয়া হচ্ছে।