ট্রেনের ধাক্কায় শিক্ষকের মৃত্যু

গাজীপুরের কালীগঞ্জে প্রাতঃভ্রমণে বের হয়ে ট্রেনের ধাক্কায় এক স্কুলশিক্ষকের মৃত্যু হয়েছে।

গতকাল শুক্রবার ভোরে টঙ্গী-ভৈরব রেলপথের কালীগঞ্জ উপজেলার নলছাটা এলাকায় এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে স্থানীয় সূত্র।

নিহত শিক্ষকের নাম কমল ক্রিষ্টোফার রোজারিও (৬৫)। তিনি কালীগঞ্জের পানজোড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষক ছিলেন। তার বাড়ি উপজেলার নাগরী এলাকায়। তিনি ওই এলাকার মৃত আমরুস রোজারিওর ছেলে।

পানজোড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিস্টার মেরি দেবাশীষ শিক্ষকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।