সিরাজগঞ্জ- ৬ আসন শাহজাদপুর আসন বন্টন নিয়ে জামায়াত কর্মীদের মধ্যে চরম অসন্তোষ ও হতাশা বিরাজ করছে। ইতোমধ্যে একজনের আত্মহত্যার হুমকিও দিয়েছের বলে জানা গেছে।
জামায়াত মনোনীত প্রার্থী সহকারি অধ্যাপক মিজানুর রহমানে সমর্থনে শুক্রবার (১৬ জানুয়ারি) দুপুরে শাহজাদপুর বিসিক বাসস্ট্যান্ড চত্বরে সমাবতে হয় শত শত জামায়াত কর্মী ও তার সমর্থকরা ।
এসময় মাওলানা অধ্যক্ষ আবু জাফর জানান, এ আসনে জামায়াতের প্রার্থী সহকারি অধ্যাপক মিজানুর রহমান দীর্ঘদিন ধরে ভোট প্রার্থনা করছেন । তিনি একজন জনপ্রিয় নেতা। সকল ধর্মের মানুষ তাকে ভালোবাসে। এনসিপির প্রার্থীকে কেউ চেনে না। মানুষ তাকে কিভাবে ভোট দেবে। এ আসনে অন্য কেউ আসলে জনগণ তা মেনে নেবে না।
এদিকে বাতিয়া গ্রামের মোতালিব নামে দরের এক কর্মী বলেন, মিজান ভাইকে বাদ দিলে আমি আত্মহত্যা করব। গোটা শাহজাদপুরে জামায়াত কর্মী ও সমর্থকদের দাবি একটাই সিরাজগঞ্জ-৬ আসন উন্মুক্ত করা হোক । অন্যদিকে শত শত জামায়াত নেতা কর্মি ও সমর্থকরা জানান এ আসন জামায়াত ছাড়া অন্য কাউকে দিলে এ আসন হাতছাড়া হয়ে যাবে।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ১১ দলীয় জোট থেকে জামায়াত ১৭৯ টি আসনে এবং এনসিপি ৩০টি আসনে লড়বে। সিরাজগঞ্চের শাহজাদপুরের এই আসনে জামায়াত জোট এনসিপি প্রার্থী সাঈদ মোস্তাফিজের নাম শোনা যাচ্ছে।