ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে আজ ‘ডট’

চলছে ২৪তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। আর এই উৎসবে আজ শনিবার (১৭ জানুয়ারি) সন্ধ্যা ৭টায় বাংলাদেশ জাতীয় জাদুঘরে প্রদর্শিত হবে পূর্ণদৈর্ঘ্য ইংরেজি চলচ্চিত্র ‘ডট’। 

তরী মিডিয়া লিমিটেডের ব্যানারে নির্মিত ‘ডট’ পরিচালনা করেছেন বড়ুয়া সুনন্দা কাঁকন। এর কাহিনী, সংলাপ ও চিত্রনাট্য রচনা করেছেন বড়ুয়া প্রনোজিত ইমন। এতে অভিনয় করেছেন বড়ুয়া মনোজিত ধীমন, স্মৃতি বিশ্বাস পরী,  সোনিয়া পারভীন শাপলা, মামুন, মোস্তাফিজুর রহমান, কথা চৌধুরী, কামরুল ইসলাম, মাসুদ চৌধুরী, তারিকুল ইসলাম তারেক, আব্দুল বারীক মুকুল প্রমূখ। প্রযোজনায় বড়ুয়া মনোজিত ধীমন। 

সিনেমাটি সম্পর্কে পরিচালক বড়ুয়া সুনন্দা কাঁকন বলেন, নারীসংগ্রামের কঠিন বাস্তবতা ও জীবনবোধের পটভূমি তুলে ধরা হয়েছে এই সিনেমায়। ‎চলচ্চিত্রপ্রেমী দর্শক, গণমাধ্যমকর্মী ও সংশ্লিষ্ট সকলকে উক্ত প্রদর্শনী সমূহে উপস্থিত থাকার জন্য সবান্ধব আমন্ত্রণ জানানো যাচ্ছে।