ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের অংশ হিসেবে আজ বৃহস্পতিবার বাংলাদেশ শিল্পকলা একাডেমি মিলনায়তনে নির্ধারিত পাঁচটি সিনেমার প্রদর্শনী ‘অনিবার্য কারণে’ স্থগিত করা হয়েছে। এক বিবৃতিতে উৎসব কর্তৃপক্ষ বলেছে, ‘অনিবার্য পরিস্থিতির কারণে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের আজ সব প্রদর্শনী স্থগিত করা হয়েছে।’
তবে আগামীকাল শুক্রবার থেকে সেখানে আবার সিনেমাগুলো দেখা যাবে বলেও জানিয়েছে কর্তৃপক্ষ। উৎসব পরিচালক আহমেদ মুজতবা জামাল বলছেন, শিল্পকলায় নিজেদের একটা প্রোগ্রাম হবে, হঠাৎ করেই তাদের এক প্রোগ্রামের আয়োজন করতে হচ্ছে। তাই সিনেমা প্রদর্শনী স্থগিত করা হয়েছে।
শিল্পকলা একাডেমির ন্যাশনাল আর্ট গ্যালারি অডিটোরিয়ামসহ মোট পাঁচটি মিলনায়তনে উৎসবের সিনেমা প্রদর্শিত হচ্ছে। এর মধ্যে বৃহস্পতিবার শিল্পকলায় প্রদর্শিত হওয়ার কথা ছিল ‘ডায়নোসরস এগ’, ‘কিষ্কিন্ধা কানদাম’, ‘ওডিসি অব জয়’, ‘ডাইং ফর ডামিস’ ও ‘দ্য স্টোরি অব আ রক’ সিনেমাগুলো।এ সিনেমাগুলো আবার কবে দেখানো হবে জানতে চাইলে পরিচালক বলেন, এই সিনেমার শিডিউল পুনরায় করা হয়েছে, অন্য সিনেমার সঙ্গে সময় বাড়িয়ে এগুলোও দেখানো হবে।
সৈনিক লীগের সাধারণ সম্পাদক নাছির গ্রেপ্তার
জাতীয় বেতন কমিশনের কার্যক্রম নিয়ে উদ্বেগ ঢাবি সাদা দলের 