রাজধানীর শ্যামপুর এলাকার ফুটপাত থেকে নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৭ জানুয়ারি) মধ্যরাতে উদ্ধার হওয়া নবজাতককে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
শ্যামপুর থানার উপ-পরিদর্শক (এসআই) ইকবাল সুমন জানান, ঢালকানগর এলাকায় ময়লার স্তূপ থেকে কাপড়ে মোড়া অবস্থায় নবজাতককে মৃত অবস্থায় পাওয়া যায়। তিনি বলেন, ময়নাতদন্তের প্রতিবেদন হাতে এলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।