মালিবাগ ফ্লাইওভারের পিলারের সুরঙ্গে নারীর মরদেহ উদ্ধার

আপডেট : ১৮ নভেম্বর ২০২৬, ০১:৪০ পিএম

রাজধানীর মালিবাগ-মৌচাক ফ্লাইওভারের একটি পিলারের সুরঙ্গ থেকে অজ্ঞাতপরিচয় এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার বয়স আনুমানিক ৩০ বছর।

মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।

শাহজাহানপুর থানার উপপরিদর্শক (এসআই) এস এম রাশেদুল ইসলাম সুরতহাল প্রতিবেদনে উল্লেখ করেন, ওই নারী ভবঘুরে ও ভাসমান ছিলেন। তিনি ফ্লাইওভারের মৌচাক মোড়ের একটি পিলারের ভিমের সুরঙ্গের ভেতরে ঘুমাতেন।

প্রতিবেদনে আরও বলা হয়, মরদেহটি পচে ফুলে গেছে এবং তাতে পোকা ধরেছে। ধারণা করা হচ্ছে, কয়েক দিন আগেই তার মৃত্যু হয়েছে।

এসআই রাশেদুল ইসলাম জানান, ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় বিস্তারিত তদন্ত চলছে।

সর্বশেষ সর্বাধিক পঠিত