একইসঙ্গে দুই পুরুষের প্রেমে মত্ত নোরা!

‘নিউ আইটেম কুইন’ তকমা পাওয়া ভারতীয় মডেল-নৃত্যশিল্পী নোরা ফাতেহি আবারও খবরে। কয়েকদিন ধরে মরক্কোর ফুটবলার আশরাফ হাকিমির সঙ্গে তার প্রেমের গুঞ্জনে শোরগোল ছিল সোশ্যাল মিডিয়া। এই চর্চার রেশ কাটার আগেই নোরার পুরনো প্রেম সামনে। ভূষণ কুমারের সঙ্গে তার প্রেমের কাহিনী নতুন করে মাথাচাড়া দিয়েছে। 

দিনকয়েক আগে হঠাৎ করে অভিনেত্রীর এবং নৃত্যশিল্পীর ২০২২ সালের একটি আলোচিত ভিডিও প্রকাশ্যে। সেখানে তার আর টি সিরিজ়-এর কর্ণধার ভূষণ কুমারের প্রেমের কথা উঠে এসেছে। এমনও দাবি করা হয়েছে, এই প্রেমের কথা নাকি ভূষণের অভিনেত্রী স্ত্রী দিব্যা খোসলাও জানেন। তিনিই নাকি বেশি দূর জল গড়াতে দেননি। পরে তাই বিষয়টি নিয়ে যখন প্রকাশ্যে আলোচনা শুরু হয়, তখন দিব্যা বা ভূষণ কেউ কোনো উচ্চবাচ্য করেননি। নোরাও সেই সময় হাসিমুখের ‘ইমোজি’ দিয়ে লিখেছিলেন ‘বাহ’! 

অন্য দিকে, হাকিমি নোরার একটি পোস্টে ‘লাইক’ দেওয়ার পর থেকেই তাদের প্রেমের জল্পনা তীব্র। সম্প্রতি মরক্কোতে ‘আফ্রিকা কাপ অফ নেশনস’-এর খেলা দেখতে সেখানে উপস্থিত ছিলেন নোরা। খেলার মাঠ থেকে সরাসরি কিছু ঝলকও তখন ভাগ করে নিয়েছিলেন। সেই ছবিতে অভিনেত্রী লাল জ্যাকেট, সাদা ছোট টপ এবং জিন্সে শোভিত। মাঠ থেকে সরাসরি ছবি ভাগ করতেই অভিনেত্রী-খেলোয়াড়ের প্রেমের রটনা জোরালো।