আজ শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যায় বৃষ্টিভেজা কলকাতা শহরের রাস্তায় হঠাৎ দেখা মিলল বলিউডের জনপ্রিয় নৃত্যশিল্পী ও অভিনেত্রী নোরা ফাতেহির। দক্ষিণ কলকাতার যোধপুর পার্কে হাজির হয়েছিলেন তিনি। প্রিয় অভিনেত্রীকে এক ঝলক দেখতে সেখানে ভিড় জমিয়েছিলেন অনুরাগীরা। নীল জিন্স ও কালো ক্রপ টপে সাবলীল সাজে ধরা দেন নোরা।
তাকে দেখে উচ্ছ্বাসে ফেটে পড়েন উপস্থিত দর্শক। অনুরাগীদের উদ্দেশে অভিনেত্রী বলেন, ‘আপনাদের সকলকে দেখে খুব ভাল লাগছে। কলকাতা আমার অন্যতম প্রিয় শহর। সকলের জন্য অনেক ভালবাসা। এখানকার আমেজই আলাদা। কলকাতায় আসতে সবসময় ভাল লাগে।’
অনুরাগীদের উদ্দেশে হৃদয়ের ইমোজি দেখিয়েও ভালবাসা প্রকাশ করেন তিনি। সম্প্রতি ‘জেলার ২’ সিনেমার ‘বিন্দাস’ গানে নোরার নাচ নজর কেড়েছে। নাচের দক্ষতা এবং পর্দায় তার উপস্থিতির জন্য বরাবরই আলাদা পরিচিতি রয়েছে অভিনেত্রীর। ‘দিলবার’, ‘সাকি সাকি’র মতো গানের হাত ধরে দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক স্তরেও জনপ্রিয়তা পেয়েছেন তিনি।
আইনি জট থেকে রেহাই পাচ্ছেন না নোরা