সাভারে পৌর কমিউনিটি সেন্টারে দুই লাশ পোড়ানোর ঘটনায় যুবক আটক

সাভারে পরিত্যক্ত পৌর কমিটি সেন্টারের ভিতরে দুই পোড়া লাশ উদ্ধারের ঘটনায় মানুসিক ভারসাম্যহীন সম্রাটকে ডিবি হেফাজতে নেওয়া হয়েছে। রবিবার (১৮ জানুয়ারি) বিকেলে ঢাকা জেলা উত্তরে গোয়েন্দা পুলিশের ইনচার্জ সাইদুর ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। দুপুরে সাভার পৌর এলাকা থেকে তাকে আটক করে গোয়েন্দা পুলিশ। 

তাৎক্ষণিকভাবে সম্রাটের বিস্তারিত পরিচয় জানা যায়নি।  তবে আটককৃত সম্রাট সাভার থানার আশপাশ ও পৌর কমিটির সেন্টারের সামনে পাগল বেশে ঘুরে বেড়াতেন।

ঢাকা জেলা উত্তরে গোয়েন্দা পুলিশের ইনচার্জ সাইদুর ইসলাম  বলেন, পরিত্যক্ত সাভার পৌর কমিউনিটি সেন্টারের ভেতরে দুই পোড়া মরদেহ উদ্ধারের ঘটনায় সম্রাটকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বিস্তারিত পরে জানানো  হবে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।