চট্টগ্রামে বিএনপির ৩ বিদ্রোহী প্রার্থী বহিষ্কার

দলীয় সিদ্ধান্ত অমান্য করে নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হওয়ায় চট্টগ্রামের তিন বিএনপি নেতাকে বহিষ্কার করা হয়েছে।

বুধবার (২১ জানুয়ারী) বিএনপির কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়েছে।

এরা হলেন— চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক লিয়াকত আলী চেয়ারম্যান, চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য এডভোকেট মিজানুল হক চৌধুরী ও চট্টগ্রাম দক্ষিণ জেলা সেচ্ছাসেবক দলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি শফিকুল ইসলাম রাহী।

এদের মধ্যে এডভোকেট মিজানুল হক চৌধুরী ও শফিকুল ইসলাম রাহী চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ) আসন থেকে এবং লিয়াকত আলী চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসন থেকে নির্বাচনে প্রার্থী হয়েছেন।