ইইউ-বিআইসিএম সহযোগিতা সভা

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) একটি প্রতিনিধিদলের সঙ্গে বাংলাদেশ ইনস্টিটিউট অব ক্যাপিটাল মার্কেটের (বিআইসিএম) সহযোগিতা সভা ইনস্টিটিউটের সম্মেলন কক্ষে এ সভাটি অনুষ্ঠিত হয়। গতকাল বুধবার বিআইসিএমের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ইনস্টিটিউটের নির্বাহী প্রেসিডেন্ট ওয়াজিদ হাসান শাহর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সভায় ইইউর প্রতিনিধি এনরিকো লরেঞ্জোন (টিম লিডার-ইনক্লুসিভ গভর্ন্যান্স), মিরোস্ল্যাভ স্ক্রিয়েচকা (এটাচি-প্রোগ্রাম অফিসার, ডেভেলপমেন্ট ফাইন্যান্স, মাইক্রোইকোনমি ও পিএফএম) ও কিশোয়ার আমীন, এফসিএ (প্রোগ্রাম ম্যানেজার-ইনক্লুসিভ গভর্ন্যান্স) উপস্থিত ছিলেন। বিআইসিএমের পক্ষে পরিচালক (প্রশাসন ও অর্থ) নাজমুছ সালেহীন ও ডেপুটি রেজিস্ট্রার আসিফ ইমরান উপস্থিত ছিলেন। এ ছাড়া ইনস্টিটিউটের সহকারী পরিচালক ও জনসংযোগ কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মোহাম্মাদ আব্দুল্লাহিল ওয়ারিশ এবং নির্বাহী প্রেসিডেন্টের একান্ত সচিব হুমায়রা আলম উপস্থিত ছিলেন।

সভায় ওয়াজিদ হাসান শাহ বাংলাদেশ পুঁজিবাজার এবং বিআইসিএমের কার্যক্রম তুলে ধরেন এবং ইইউ কীভাবে এসব কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত হতে পারে সে ব্যাপারে প্রতিনিধিদলের সঙ্গে বিশদ আলোচনা করেন। এ সময় ইইউ প্রতিনিধিরা বাংলাদেশের পুঁজিবাজারের উন্নয়নে বিআইসিএমের সঙ্গে একসঙ্গে কাজ করার ব্যাপারে এবং আগামীতে সহযোগিতা প্রক্রিয়া চলমান রাখার ব্যাপারে প্রত্যয় ব্যক্ত করেন।