পিরোজপুরে ৬ কেজি গাঁজাসহ যুবক গ্রেপ্তার

পিরোজপুরে অভিযানে চালিয়ে ছয় কেজি গাঁজাসহ মো. শরীফ মোল্লা নামের এক যুবককে গ্রেপ্তার করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি)। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকাল সোয়া ৭টার দিকে শহরের নতুন বাসস্ট্যান্ডের ওয়েলকাম বাস কাউন্টারের সামনের সড়ক থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মো.শরীফ মোল্লা (২৬) বাগেরহাটের মোরেলগঞ্জের পুলেরহাট এলাকার মৃত আলতাফ মোল্লার ছেলে।

পুলিশ জানায়, গোপন খবর পেয়ে বৃহস্পতিবার সকালে ডিবি পুলিশের এসআই শহিউদ্দিন শেখের নেতৃত্বে একটি দল পিরোজপুর শহরের নতুন বাসস্ট্যান্ডের ওয়েলকাম বাস কাউন্টারের সামনের সড়কে অভিযান চালায়। এ সময় ছয় কেজি গাঁজাসহ মো. শরীফ মোল্লাকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

জব্দকৃত গাঁজার আনুমানিক বাজারমূল্য প্রায় ২ লাখ ৪০ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।

এ বিষয়ে পুলিশ সুপার মোহাম্মাদ মনজুর আহমেদ সিদ্দিকি জানান, গ্রেপ্তার আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজুর প্রক্রিয়া চলমান রয়েছে। একই সঙ্গে মাদক কারবারের সঙ্গে আরও কেউ জড়িত আছে কিনা, সে বিষয়ে তদন্ত অব্যাহত রয়েছে।