হবিগঞ্জের মাধবপুরের ধর্মঘর সীমান্তে চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে ভারতীয় উন্নতমানের অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
সরাইল ব্যাটালিয়নের (২৫ বিজিবি) ধর্মঘর বিওপির টহলদল বৃহস্পতিবার (২২ জানুয়ারি) গভীর রাতে ধর্মঘরের মোহনপুর এলাকা থেকে মোবাইলগুলো জব্দ করা হয়।
সরাইল ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাব্বার আহমেদ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন খবর পেয়ে হবিগঞ্জের মাধবপুরের ধর্মঘর সীমান্তে অভিযান চালিয়ে ৯০টি ভারতীয় বিভিন্ন প্রকার অ্যান্ড্রয়েড মোবাইল ফোন জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য ২৭ লাখ টাকা। এসময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যায়।
জব্দ করা মোবাইল হবিগঞ্জ কাস্টমস অফিসে জমা দেওয়া হয়েছে। সীমান্তে চোরাচালান রোধে বিজিবির অভিযান অব্যাহত থাকবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।