মা ইলিশ সংরক্ষণে মানিকগঞ্জের দৌলতপুরে যমুনা নদী থেকে পুলিশে সহযোগিতায় অভিযান চালিয়ে ৩৫ হাজার মিটার কারেন্ট জাল ও প্রায় এক কেজি ইলিশ জব্দ করেছে মৎস্য বিভাগ।
জব্দকৃত জালের বাজার মূল্য আনুমানিক ১০ লাখ ৫০ হাজার টাকা।
দৌলতপুর উপজেলার বাঘুটিয়া, বাচামারা, চরকাটারী যমুনা নদী এলাকায় রবিবার (১৮ অক্টোবর) দিনব্যাপী অভিযান পরিচালনা করেন উপজেলা মৎস্য কর্মকর্তা সুরাইয়া আক্তার তন্নী নেতৃত্বে অভিযান পরিচালনা করেন সহকারী মৎস্য কর্মকর্তা মো. মিজানুর রহমান। পরবর্তীতে জব্দকৃত অবৈধ জাল জনসম্মুখে আগুনে পুড়িয়ে ধ্বংস এবং জব্দকৃত ইলিশ মাছ এতিমখানায় বিতরণ করা হয়।
এ বিষয়ে উপজেলা মৎস্য কর্মকর্তা সুরাইয়া আক্তার তন্নী বলেন, মা ইলিশ রক্ষা করুন, ইলিশের উৎপাদন বৃদ্ধি করুন। দেশের মৎস্য সম্পদ সংরক্ষণ ও ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে অবৈধ মৎস্য আহরণবিরোধী অভিযান অব্যাহত থাকবে।