জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) দর্শন বিভাগের সহযোগী অধ্যাপক নাসরীন সুলতানা আসন্ন নির্বাচনকে মেটিকুলাস ডিজাইনের নির্বাচন এবং নির্বাচনে বড় জনগোষ্ঠীর প্রতীক নেই সহ প্রবাসী ব্যালটে ইঞ্জিনিয়ারিং এর অভিযোগ তুলে ভোট বর্জনের আহ্বান জানিয়েছেন।
সোমবার (১৯ জানুয়ারি) নিজের ফেসবুক ওয়ালে দেওয়া পোস্ট এবং সংশ্লিষ্ট মন্তব্যের ঘরে তিনি বর্তমান নির্বাচন প্রক্রিয়া নিয়ে সমালোচনা করেন।
অধ্যাপক নাসরীন সুলতানা তার ফেসবুক পোস্টে লিখেন, প্রথম কথা এই মেটিকুলাস ডিজাইনের নির্বাচন আমি দেখতেও কেন্দ্রে যেতাম না। দ্বিতীয়ত, ভুল করে যদি বুথ পর্যন্ত যেতাম তবে অবশ্যই ‘না’-তে একটা সিল দিয়ে আসতাম। যারা মুক্তিযুদ্ধের স্মারক ধ্বংস করেছে, দেশের অর্থনীতি, উন্নয়ন নষ্ট করেছে, রাস্তায় গণপিটুনি দিয়ে মানুষ মারার বৈধতা দিয়েছে তাদের প্রতি ‘না’ বলুন। অতএব, প্রথমত ‘নো’ ভোট, দ্বিতীয়ত ‘না’ ভোট। আপনারটা মনেমনে ঠিক করুন। লোকজনকে বলার দরকার নেই।’
তিনি আরও লিখেন , এই সরকার দেশের ইতিহাসে অযোগ্যতম সরকার এবং তারা নিরপেক্ষতা দেখাতে সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছে। তার ভাষায়, দেশের একটি বড় জনগোষ্ঠীর প্রতীক নির্বাচনে নেই এবং প্রবাসী ব্যালটে ইঞ্জিনিয়ারিং হয়েছে। এ অবস্থায় ভোট বর্জনই একমাত্র প্রতিবাদ হওয়া উচিত বলে তিনি মন্তব্য করেন।