কুয়েটে সরস্বতী পূজা অনুষ্ঠিত

জাঁকজমকপূর্ণভাবে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) সনাতন ধর্মাবলম্বীদের বিদ্যার দেবী শ্রী শ্রী সরস্বতী পূজা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৩ জানুয়ারি) সকালে শ্রী পঞ্চমী তিথিতে কুয়েট কেন্দ্রীয় মন্দিরে এ পূজা অনুষ্ঠিত হয়। 

কুয়েট পূজা উদ্‌যাপন পরিষদের আয়োজনে অনুষ্ঠিত এ পূজায় বিশ্ববিদ্যালয়ের সনাতন ধর্মাবলম্বী শিক্ষক, কর্মকর্তা, শিক্ষার্থী ও কর্মচারীরা অংশগ্রহণ করেন। ধর্মীয় আচার-অনুষ্ঠানের মাধ্যমে শ্বেতবসনা বিদ্যার দেবী সরস্বতীর আরাধনা করা হয়। পূজা উপলক্ষে বৃহস্পতিবার সন্ধ্যায় প্রতিমা আনা হয়। শুক্রবার সকালে পূজার আনুষ্ঠানিকতা শুরু হয়ে প্রসাদ বিতরণের মাধ্যমে শেষ হয়।