সিরাজগঞ্জের শাহজাদপুরের মশিপুর সরিষাকোল বাজারের কাছে গতকাল শুক্রবার সকালে জ্বালানি তেলবাহী ট্যাংকলরি নিয়ন্ত্রণ হারিয়ে একটি মুদি দোকানে ঢুকে পড়লে দোকানে বসে থাকা ৫ জন আহত হয়েছেন।
আহতরা হলেন বাবু সরকার, শাহান, শওকত, সেলিম ও নুর মোহাম্মদ। তাদের সবার বাড়ি মশিপুর গ্রামের আশপাশে। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
হাটিকুমরুল হাইওয়ে থানা সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে বাঘাবাড়ী থেকে জ্বালানি তেলবোঝাই একটি ট্যাংকলরি বগুড়া-নগরবাড়ী মহাসড়ক দিয়ে উল্লাপাড়ার দিকে যাচ্ছিল। সকাল ৯টার দিকে ট্যাংকলরির সামনের চাকা ফেটে গেলে গাড়িটি মশিপুর সরিষাকোল বাজারের একটি মুদি দোকানে ঢুকে পড়ে। এ সময় দোকানে বসে চা পানরত ওই পাঁচজন আহত হন।