পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলা কৃষক লীগের সাবেক সভাপতি শাহ আলম মাস্টারসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের অন্তত ৩০ নেতাকর্মী বিএনপিতে যোগদান করেছেন।
গতকাল শুক্রবার বিকেল সাড়ে ৫টায় রাঙ্গাবালী উপজেলার মৌডুবি বাজারে অনুষ্ঠিত বিএনপির নির্বাচনী জনসভা শেষে তারা আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দেন। এ সময় তাদের ফুল দিয়ে বরণ করে নেন বিএনপির কেন্দ্রীয় প্রশিক্ষণবিষয়ক সম্পাদক ও পটুয়াখালী-৪ (কলাপাড়া-রাঙ্গাবালী) আসনে বিএনপি মনোনীত প্রার্থী এবিএম মোশাররফ হোসেন।
বিএনপিতে যোগদানকারীদের মধ্যে উল্লেখযোগ্যরা হলেন উপজেলার মৌডুবি ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ইলিয়াস গাজী, যুবলীগ নেতা মোকছেদুল মাতুব্বর, সংরক্ষিত ওয়ার্ড ইউপি সদস্য হাসিনা বেগম ও গোলেনুর বেগম প্রমুখ।