গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিন: চরমোনাই পীর

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও পীর সাহেব চরমোনাই মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম গণভোটে ’হ্যাঁ’ ভোট দেওয়ার আহবান জানিয়ে তিনি বলেন, হাত পাখার প্রার্থীকে বিজয়ী করার লক্ষ্যে কাঁধে কাঁধ মিলিয়ে আপনারা কাজ করুন। ইসলামকে প্রতিষ্ঠা করার লক্ষ্যে কারও সঙ্গে বিরোধ না করে একসাথে কাজ করতে হবে।

রবিবার দুপুরে ময়মনসিংহের ত্রিশালে তৃণমূল প্রতিনিধিদের নিয়ে স্থানীয় দরিরামপুর বাস্ট্যান্ডে একটি মাদরাসায় মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি।

ত্রিশাল আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী মাওলানা ইব্রাহিম খলিল উল্লাহর সভাপতিত্বে এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ময়মনসিংহ জেলার সভাপতি মাওলানা মামুনুর রশীদ সিদ্দিকী প্রমুখ।