পতেঙ্গা শাহীন গলফ অ্যান্ড কান্ট্রি ক্লাব নাইট গলফ টুর্নামেন্ট অনুষ্ঠিত

সম্প্রতি শেষ হয়েছে শাহীন গলফ অ্যান্ড কান্ট্রি ক্লাব, পতেঙ্গা -এসজিসিসিপি নাইট গলফ টুর্নামেন্ট ২০২৬। পতেঙ্গায় শাহীন গলফ অ্যান্ড কান্ট্রি ক্লাবে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি জহুরুল হকের এয়ার অফিসার কমান্ডিং এবং শাহীন গলফ অ্যান্ড কান্ট্রি ক্লাব পতেঙ্গার প্রেসিডেন্ট এয়ার ভাইস মার্শাল মো. আবদুল্লাহ আল-মামুন বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন এবং খেলোয়াড়দের ক্রীড়াশৈলীর প্রশংসা করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এবিএন ফরম্যুলেশন অ্যান্ড ট্রেডিং লিমিটেডের ভাইস চেয়ারম্যান সিফাত আহমেদ চৌধুরী। এছাড়া উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক নাভিন আনোয়ার। এবারের টুর্নামেন্টে ২৬ জন নারী গলফারসহ মোট ১৬৯ জন গলফার অংশগ্রহণ করেন।

প্রতিযোগিতায় বিজয়ীরা হলেন: উইনার- স্কোয়াড্রন লিডার মো. ফাবে-উজ-জামান, বেস্ট গ্রস-লেফট্যানেন্ট কমান্ডার আমিনুল ইসলাম, রানার আপ-মো. গিয়াস উদ্দিন, দ্বিতীয় রানার আপ-কমান্ডার জাবেদুর রহিম, লেডিস উইনার- মিসেস আইরিন সুলতানা, লেডিস বেস্ট গ্রস- মিসেস কামরুন নেসা এহসান, নিয়ারেস্ট টু পিন-স্কোয়াড্রন লিডার সাদমান জয় |