ফেব্রুয়ারির ১২ তারিখের নির্বাচন পুরো রাজনীতির চেহারাও পাল্টে দিতে পারে বলে মনে করেন ব্যারিস্টার রুমিন ফারহানা।
ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ-বিজয়নগরের দুই ইউনিয়ন) আসনে স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানা মঙ্গলবার বিকেলে সরাইল উপজেলা সূর্যকান্দি গ্রামে নির্বাচনী জনসভায় এ কথা বলেন।
রুমিন ফারহানা একটি রাজনৈতিক দলকে উদ্দেশ্য করে বলেন, কোন দল ক্ষমতায় যাবে এটা আপনারা আগে জানেন কিভাবে? এটা কি হাসিনার পাতানো নির্বাচন। কথাবার্তা সাবধানে বলবেন। যত কম কথা তত ভালো।
তিনি আরো বলেন, একটি দল কিভাবে জানে তারা সরকার গঠন করবে। পুলিশ প্রশাসন তাদের অনুগত থাকবে। অন্য দলওতো সরকার গঠন করতে পারে। তাই এসব ভপবে ভুল করবেন না। এ সময় তিনি নিজের হাঁস প্রতীকে ভোট প্রার্থনা করে বলেন, 'হাঁস হলো সততার মার্কা, সাহসের মার্কা। আমার কোনো হাইকমান্ড নাই। কাউকে কিছু দিতে হবে না।