সিরাজগঞ্জ সদর উপজেলার বহুলী ইউনিয়নের ডুমুরইছা গ্রামে গত সোমবার রাত সাড়ে ৮টার দিকে সিরাজগঞ্জ-২ আসনের বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষে অন্তত ১২ জন আহত হয়েছেন। তাদের ৬ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এলাকাবাসী জানান, রাত সাড়ে ৮টার দিকে ছাত্রদলের কিছু নেতাকর্মী গ্রামের সড়কে ধানের শীষের মিছিল নিয়ে যাচ্ছিলেন। এ সময় বিপরীত দিক থেকে জামায়াতের একটি মিছিল ওই স্থান দিয়ে পার হয়ে যাওয়ার সময় দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে ১০/১২ জন আহত হয়। সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু এ ঘটনার নিন্দা জানিয়ে তিনি উপস্থিত সাংবাদিকদের বলেন, জামায়াত নির্বাচন বানচালের অপচেষ্টা করছে।
অপরদিকে এ বিষয়ে সিরাজগঞ্জ জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি শহিদুল ইসলাম বলছেন, ওই গ্রামে আমাদের পূর্বনির্ধারিত মিছিল ছিল। কিন্তু মিছিল শেষ হওয়ার আগ মুহূর্তে বিএনপির ছেলেরা পেছন থেকে অতর্কিত হামলা চালায়।