বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখার উদ্যোগে "নববর্ষ প্রকাশনা উৎসব" অনুষ্ঠিত হচ্ছে।
বুধবার (২৮ জানুয়ারি) জাবি ছাত্রশিবির উদ্যোগে এই প্রকাশনা উৎসব সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার চত্বরে অনুষ্ঠিত হবে।
প্রকাশনা উৎসব সম্পর্কে জাবি ছাত্রশিবিরের সভাপতি মোস্তাফিজুর রহমান বলেন, “প্রতিবছর শাখার নতুন সেটআপ সম্পন্ন হওয়ার পর প্রকাশনা উৎসব আয়োজন করা হয়। সেই ধারাবাহিকতায় এ বছরও আমরা এই আয়োজন করছি। আমাদের মূল উদ্দেশ্য হলো বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির থেকে প্রকাশিত বিভিন্ন বই ও প্রকাশনার সঙ্গে শিক্ষার্থীদের পরিচয় করিয়ে দেওয়া।”
তিনি আরও বলেন, “প্রতিবছরের মতো এ বছরও আমাদের ক্যালেন্ডার প্রকাশিত হয়েছে। এবারের ক্যালেন্ডারে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদকে তুলে ধরা হয়েছে। আমরা ইতোমধ্যে ছেলেদের হলের কক্ষে কক্ষে এই ক্যালেন্ডার পৌঁছে দেওয়ার চেষ্টা করেছি। এই প্রকাশনা উৎসবের মাধ্যমে মেয়েদের হলগুলোতেও ক্যালেন্ডার পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।”