বিটিসিএলের যুগান্তকারী অগ্রযাত্রা

আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে বহুল প্রতীক্ষিত ডটবিডি সেকেন্ড লেভেল ডোমেইন। যা দেশের আইটি ও ডিজিটাল অর্থনীতিতে নতুন গতি সঞ্চার করবে বলে আশা করা যাচ্ছে।

ইতিপূর্বে বিদ্যমান দেশীয় ডোমেইন ব্যবহারকারীদের স্বার্থ সুরক্ষা এবং বিদ্যমান ব্র্যান্ড ও ডিজিটাল পরিচিতি অক্ষুণœ রাখার লক্ষ্যে টানা তিন মাসব্যাপী একটি ‘সানরাইজ পিরিয়ড চালু রাখা হয়। এই সময়সীমার আওতায় বর্তমানে নিবন্ধিত ডটকম ডটবিডি ডোমেইনের গ্রাহকরা তাদের বিদ্যমান ডোমেইন নামের সঙ্গে সামঞ্জস্য রেখে সংশ্লিষ্ট ডটবিডি ডোমেইন সংরক্ষণ করার সুযোগ লাভ করেন। এর ফলে সম্ভাব্য নাম-সংঘাত ও সাইবার স্কোয়াটিং কার্যকরভাবে প্রতিরোধ করা সম্ভব হয়েছে।

বাংলাদেশ টেলিকমিউনিকেশন কোম্পানি লিমিটেড (বিটিসিএল) ডোমেইন বিভাগ একই সঙ্গে চালু করেছে একটি আধুনিক, স্বচ্ছ ও প্রযুক্তিনির্ভর ডোমেইন রিসেলার সিস্টেম। এই উদ্যোগ দেশের আইটি উদ্যোক্তা, স্টার্টআপ, ফ্রিল্যান্সার ও সাধারণ ব্যবহারকারীদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। আগ্রহী গ্রাহকরা বিটিসিএলের ওয়েবসাইটে প্রকাশিত স্বীকৃত রিসেলারদের মাধ্যমে সরাসরি ডোমেইন কিনতে পারছেন।

ডিজিটাল সার্বভৌমত্ব সুদৃঢ় করা এবং ডোমেইন ব্যবস্থাপনাকে আন্তর্জাতিক মানদ-ে উন্নীত করার লক্ষ্যে নিম্নোক্ত গুরুত্বপূর্ণ নির্দেশনা মেনে চলার জন্য বিটিসিএল থেকে অনুরোধ করা হয়েছে এর মধ্যে স্বীকৃত প্রতিষ্ঠানের নামের সুরক্ষা; সরকারি ওয়েবসাইটের অগ্রাধিকার; রাষ্ট্রীয় ও সংরক্ষিত নামের সুরক্ষা;  বিরোধ নিষ্পত্তি ব্যবস্থা এবং নৈতিকতা ও শালীনতা নিশ্চিতকরণ। বিটিসিএল মনে করে, এই উদ্যোগ দেশের ডিজিটাল নির্ভর অবকাঠামো বিনির্মাণে একটি গুরুত্বপূর্ণ ভিত্তি হিসেবে কাজ করবে এবং ভবিষ্যতে দেশের ডিজিটাল ইকো-সিস্টেমকে আরও সুসংহত করবে বলে সংশ্লিষ্ট মহল আশাবাদ ব্যক্ত করেছে।