মুন্সীগঞ্জ-৩ (সদর-গজারিয়া) আসনে বিএনপি দলীয় প্রার্থী মো. কামরুজ্জামান রতনের পক্ষে ধানের শীষ প্রতীকে প্রচারণায় চালিয়েছেন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমন।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) তিনি জেলার শহরতলীর বিভিন্ন পয়েন্টে এ প্রচারণা চালান। প্রথমে তিনি শহরের দক্ষিণ ইসলামপুর এলাকার বিএনপি প্রার্থী কামরুজ্জামান রতনের বাসায় ছুটে যান।
পরে তিনি দুপুর ১টার দিকে শহরের মানিকপুর এলাকা, দুপুর আড়াইটার দিকে বজ্রযোগিনী ও বিকেলে সাড়ে ৪টার দিকে মুন্সীগঞ্জ পৌরসভার কাটাখালী এলাকায় ধানের শীষে প্রচারণা চালান। এ সময় বিএনপি প্রার্থী মো. কামরুজ্জামান রতন. জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক জাহিদুর রহমান জামালসহ নেতাকর্মী ও সমর্থকবৃন্দ উপস্থিত ছিলেন।