নারায়ণগঞ্জ-৫ আসনে ইসলামী আন্দোলন মনোনীত প্রার্থী মুফতী মাসুম বিল্লাহ শুক্রবার বিকালে শহরের চাষাঢ়ায় পথসভা শেষে শহরের বিভিন্ন এলাকায় ব্যাপক গণসংযোগ করেছেন। গণসংযোগকালে তিনি লিফলেট বিতরণের পাশাপাশি সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং এলাকার সার্বিক সমস্যা ও সম্ভাবনার কথা মনোযোগ দিয়ে শোনেন।
এ সময় মাসুম বিল্লাহ বলেন, “নির্বাচিত হলে এলাকাকে চাঁদাবাজী ও যানজটমুক্ত করাই হবে আমার অন্যতম অগ্রাধিকার। এই নারায়ণগঞ্জ একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কেন্দ্র। এখানে শৃঙ্খলা ফিরিয়ে আনতে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। ক্ষমতার অপব্যবহার নয়, জনগণের অধিকার নিশ্চিত করাই আমার লক্ষ্য। তরুণ সমাজকে সঙ্গে নিয়ে একটি সুন্দর, নিরাপদ ও উন্নত নারায়ণগঞ্জ গড়ে তুলতে চাই।’
গণসংযোগকালে তিনি ব্যবসায়ী, শ্রমজীবী মানুষ ও পথচারীদের সঙ্গে কথা বলেন এবং এলাকার উন্নয়নে সকলের সহযোগিতা কামনা করেন।