সাভারে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ গ্রেপ্তার ৮

সাভারের রাজাশন-আকরাইন সড়কে গাছ ফেলে ডাকাতির চেষ্টার প্রস্তুতিকালে ডাকাত চক্রের আট সদস্যকে গ্রেপ্তার করেছে সাভার মডেল থানার পুলিশ। এ সময় ডাকাতির কাজে ব্যবহৃত দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে।

গতকাল শুক্রবার দুপুরে সাভার মডেল থানার বিরুলিয়া ফাঁড়ির ইনচার্জ আল-আমিন এ তথ্য নিশ্চিত করেন। এর আগে গত বৃহস্পতিবার রাতে সাভারের রাজাশন-আকরাইন আঞ্চলিক সড়কের কালিয়াকৈর এলাকার বাঁশঝাড় ভেতর থেকে তাদের গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন সানি মিয়া, রাশেদ মিয়া, মাসুদ রান, রিপন মিয়া, শাহিন মিয়া, সোহাবান মিয়া, নুর নবী ও ইমন মিয়া।