গোপালগঞ্জ

সোহাগ পরিবহনের ধাক্কায় প্রাইভেট কারের চালক নিহত

গোপালগঞ্জের কাশিয়ানীতে সোহাগ পরিবহনের  বাসের ধাক্কায় মহিউদ্দিন মন্ডল নামে প্রাইভেট কারের চালক নিহত হয়েছেন। সোমবার (২ ফেব্রুয়ারি) সকালে ঢাকা-খুলনা মহাসড়কের পোনা বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মহিউদ্দিন মন্ডল ঢাকার সাভার এলাকায় বাসিন্দা।

কাশিয়ানীর ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের পরিদর্শক মো. মাসুদ খান জানান, সোমবার সকালে পোনা বাসস্ট্যান্ড এলাকায় ঢাকাগামী সোহাগ পরিবহনের একটি বাসের ধাক্ক বিপরীতদিক থেকে আসা একটি প্রাইভেট কারের দুমড়ে-মুচড়ে গিয়ে চালক ঘটনাস্থলেই নিহত হন।  এতে ঢাকা-খুলনা মহাসড়কের যান চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে ভাটিয়াপাড়া ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থল থেকে প্রাইভেট কারটি উদ্ধার করে মহাসড়কে যান চালাচল স্বাভাবিক হয়।