গাজীপুর-৫ আসন

রাস্তার আবর্জনা পরিষ্কারের মধ্য দিয়ে নির্বাচনী প্রচার

গাজীপুরের কালীগঞ্জে সড়কের ময়লা-আবর্জনা পরিষ্কার করার মাধ্য দিয়ে ব্যতিক্রমী নির্বাচনী প্রচারণা চালালেন গাজীপুর-৫ আসনের কলম প্রতীকের প্রার্থী জনতার দলের মহাসচিব আজম খান। গতকাল উপজেলার প্রধান প্রধান সড়কে নেতাকর্মীদের নিয়ে এ কর্মসূচি পালন করেন তিনি। এ সময় সবার হাতে ছিল ব্যাগ। নেতাকর্মীরা রাস্তার মধ্যে যত ময়লা আবর্জনা ছিল, তা ব্যাগে জড়ো করে নিয়ে যান।

কলম প্রতীকের প্রার্থী আজম খান বলেন, ‘কালীগঞ্জের কোনো ময়লা-আবর্জনা

থাকবে না। আমি নির্বাচিত হলে শীতলক্ষ্যা, বালু, তুরাগসহ অন্য নদী-নালা পরিষ্কার রাখব। এতে করে সব মানুষ সুস্থ থাকবে।’ পরিষ্কার-পরিচ্ছন্নতার কর্মসূচি শেষে মিছিল নিয়ে কালীগঞ্জের ঐতিহাসিক বটতলায় জনগণের উদ্দেশ্যে তিনি ভাষণ দেন। এ সময় আজম খান আরও বলেন, ‘কালীগঞ্জ, পুবাইল ও বাড়িয়ার ভোটাররা অবশ্যই কলম মার্কায় ভোট দেবেন। আমি নির্বাচিত হলে আপনাদের সব ওয়াদা রক্ষা করব।’