শেষবারের মতো পর্দা কাঁপাবে ‘ফাস্ট ফরেভার’

ফাস্ট অ্যান্ড ফিউরিয়াস ফ্র্যাঞ্চাইজির ১১তম ও সর্বশেষ সিরিজ নির্মাণের ঘোষণা দিয়েছে ইউনিভার্সাল পিকচার্স। নতুন সিনেমাটির অফিসিয়াল নাম ‘ফাস্ট ফরেভার’। যা ২০২৮ সালের ১৭ মার্চ মুক্তি পাবে। এই সিনেমাটি ২০২৩ সালে মুক্তি পাওয়া লুই লেটেরিয়ার পরিচালিত ‘ফাস্ট এক্স’ এর পরবর্তী কিস্তি হতে যাচ্ছে।

প্রতি পর্বের মতো এবারও কেন্দ্রীয় চরিত্র ডমিনিক টোরেটোর ভূমিকায় আবারও ভিন ডিজেলকে দেখা যাবে। যা তিনি নিজেই ইনস্টাগ্রামে শেয়ার করেছেন। পোস্টে তিনি প্রয়াত সহ-অভিনেতা পল ওয়াকারের সঙ্গে নিজের একটি আবেগঘন ছবি প্রকাশ করেন।

ফ্র্যাঞ্চাইজির তিন অভিনেতা ভিন ডিজেল, ডোয়েইন জনসন ও পল ওয়াকার। ছবি: সংগৃহীত

ব্রায়ান ও’কনার চরিত্রে অভিনয় করা পল ওয়াকার ২০১৩ সালে ‘ফিউরিয়াস ৭’ সিনেমাটি নির্মাণের সময় মর্মান্তিক দুর্ঘটনায় নিহত যান।

সিনেমাটির কাহিনীর সম্পর্কে ধারণা করা হচ্ছে যে পরিবার, গতি আর আবেগসব মিলিয়ে ‘ফাস্ট ফরেভার’ ছবিটি বিশেষ কিছু হতে যাচ্ছে।  তবে এবারের সিনেমাটি আগের পর্বগুলোর তুলনায় কিছুটা কম বাজেটে তৈরি হতে পারে। সেক্ষেত্রে আবেগের প্রভাব ও গল্পের গভীরতা বেশি গুরুত্ব পাবে বলে মনে করা হচ্ছে।