বিমানবন্দর অগ্নিকান্ডে ম্যাক্স গ্রুপের বীমাদাবি পরিশোধ

দেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের মুখ্য নির্বাহী কর্মকর্তা, মোহাম্মদী খানম ম্যাক্স গ্রুপের দুটি নৌ-কার্গো বীমা দাবি পরিশোধ করেছেন। দাবিটি ছিল গত ১৮ অক্টোবর ২০২৫ সালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে সংঘটিত অগ্নিকা-ে ক্ষতিগ্রস্ত বীমাগ্রহীতা ম্যাক্স গ্রুপের বীমা দাবির বিপরীতে নৌ-কার্গো বীমার ক্ষতিপূরণের দাবি। যার পরিমাণ ছিল মোট ১৬ লাখ ৩৪ হাজার ২৭৬ টাকা। দেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড দাবি উত্থাপনের সঙ্গে সঙ্গে তা পরিশোধের যথাযথ উদ্যোগ গ্রহণ করেছে এবং সব প্রয়োজনীয় কাগজপত্র এবং সার্ভে রিপোর্ট প্রাপ্তির পরই দাবিটি পরিশোধ করা হয়।

গ্রাহক স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড নিয়মিতভাবে বীমা দাবি নিষ্পত্তি করে আসছে। এরই ধারাবাহিকতায় জানুয়ারি-ডিসেম্বর, ২০২৫ সালে কোম্পানিটি বিভিন্ন শ্রেণির বীমা দাবির বিপরীতে মোট প্রায় ১ কোটি ৮১ লাখ ৬১ হাজার ৯৪ টাকা পরিশোধ করেছে। ১ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে দেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের মুখ্য নির্বাহী কর্মকর্তা, মোহাম্মদী খানম বীমা দাবির চেক ম্যাক্স গ্রুপের মো. মাহমুদ হুসেইন, ডিজিএম, করপোরেট ফিন্যান্স-এর হাতে তুলে দেন।