বীর মুক্তিযোদ্ধা, অবসরপ্রাপ্ত শিক্ষক চাঁদপুরের রাজরাজেশ্বর ইউনিয়নের কৃতি সন্তান জয়নাল আবদিন মাস্টারের মৃত্যুতে শোকসভা ও দোয়া মাহফিলের আয়োজন করেছে সৌদি আরবের জেদ্দা চাঁদপুর সমিতি।
সম্প্রতি জেদ্দা রামাদা হোটেলের কনফারেন্স হলে আয়োজিত এই শোক সভায় মুক্তিযোদ্ধা বাবার জন্য দোয়া চেয়েছেন চাঁদপুর জেলা সমিতির সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী ইনভেস্টর হাবিবুর রহমান রাঢ়ী।
এসময় অনুষ্ঠানে আগত অতিথিরা বলেন, ১৯৭১ সালে পরাধীন বাঙালি জাতিকে স্বাধীন সার্বভৌম বাংলাদেশের নামক রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য রণাঙ্গনে যুদ্ধ করে এনে দিয়েছেন বাংলার স্বাধীনতা। গুণী এ মুক্তিযোদ্ধার জীবদ্দশায় শিক্ষকতা করে বহু ছাত্রকে নিজের টাকায় পড়াশোনা করার সুযোগ করে দিয়েছেন।
তারা বলেন, মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত বাংলাদেশকে নিয়ে ভাবতেন তিনি তার স্বপ্ন ছিল বাংলাদেশ মুক্তিযুদ্ধের ওপর ভিত্তি করে রাষ্ট্র পরিচালনা হবে। মৃত্যুর আগ পর্যন্ত তিনি সরকারি কোনো সুযোগ সুবিধা নেননি। স্কুল মাস্টার এই বীর মুক্তিযোদ্ধা তার ছেলে-মেয়েদেরকে সুশিক্ষিত করে দিয়েছেন। বিদেশের মাটিতে রেমিটেন্স যুদ্ধ হিসেবে বীর এই মুক্তিযোদ্ধার সন্তানরা নিজেদের প্রতিষ্ঠানের মাধ্যমে বহু প্রবাসী বাংলাদেশিদের কাজের সুযোগ করে দিয়েছেন। জাতির এই সূর্যের সন্তান বীর মুক্তিযোদ্ধার মৃত্যুতে উপস্থিত প্রবাসী বাংলাদেশিরা গভীর শোক ও তার সুখ শান্ত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়।
পরে জয়নাল আবদিন মাস্টার বীর মুক্তিযোদ্ধার আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।
এতে উপস্থিত ছিলেন সৌদি বাংলা বিজনেস অ্যান্ড ইনভেস্টর অ্যাসোসিয়েশনের সভাপতি আব্দুর রহমান,নোয়াখালী সমিতির সাধারণ সম্পাদক ইনভেস্টার জাকির হোসেন, সৌদি বাংলা গার্মেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি রেজাউল করিম, চাঁদপুর সমিতির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন সরকার, কুমিল্লা সমিতির সভাপতি কাজী নেয়ামুল বশির, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির, শরীয়তপুর সমিতির সভাপতি হাবিবুর রহমান বেপারী, বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল ইংরেজি শাখার সাবেক চেয়ারম্যান ওমর ফারুক, মেজবাহ উদ্দিন, কমিউনিটি ব্যক্তিত্ব সারতাজুল আলম দিপু, বাংলাদেশ রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের প্রধান উপদেষ্টা এম ওয়াই আলাউদ্দিনসহ জেদ্দা বাংলাদেশ কমিউনিটি, ব্যবসায়ী, সামাজিক রাজনৈতিক ব্যক্তিরা।