জেদ্দায় জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন

আপডেট : ০৮ আগস্ট ২০২৬, ০২:১১ পিএম

বাংলাদেশের পাশাপাশি বিশ্বের অন্যান্য দেশের মতো সৌদি আরবের জেদ্দা শহরে বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের উদ্যোগে যথাযোগ্য মর্যাদা ও শ্রদ্ধায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন করা হয়েছে। সম্প্রতি প্রতিষ্ঠানটিতে অধ্যায়নরত শিক্ষার্থীদের অংশগ্রহণে জুলাইয়ের স্মৃতিচারণ, কবিতা আবৃত্তি ও গান পরিবেশন করা হয়। শেষ পর্যায়ে জুলাই আন্দোলন ও প্রবাসীদের আত্মত্যাগের ওপর আলোচনা সভাও দোয়া মাহফিলের আয়োজন থাকে। 

দ্বাদশ শিক্ষার্থী মারিয়া বিনতে মুস্তাফিজ ও কুরাতুন আইনের যৌথ উপস্থাপনায় কবিতা আবৃত্তি করেন শিক্ষার্থী জুবাইদা, আরিবা, নামিরা, মাহিমা সুলতানা, জোয়েনা হক, হুজাইফা ও ফারহাতুল আইন প্রমুখ। আয়োজনে জুলাই আন্দোলন ও আগামী প্রজন্মের করণীয় সম্পর্কে উপস্থিত বক্তৃতায় অংশ নেন শিক্ষার্থী মারজান খালিল, মারিয়া বিনতে মুস্তাফিজ, সানজিদা ইসলাম, ফাহমিদা, মারজুক বিন মহাসিন ও সুমাইয়া সুলতানা।

শেষ পর্বে কলেজের অস্থায়ী অডিটরিয়ামে স্কুলের অধ্যক্ষ মোহাম্মদ জসিম উদ্দিনের সভাপতিত্বে জুলাই আন্দোলন ও প্রবাসীদের আত্মত্যাগের ওপর আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্কুল গভর্নিং বোর্ডের চেয়ারম্যান ডাক্তার সৈয়দ ওমর ফারুক। এছাড়া এতে বিশেষ অতিথি হিসেবে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন গভর্নিং বোর্ডের সদস্য মামুনুর রহমান, অধ্যক্ষ মো.জসিম উদ্দিন, সাংবাদিক এম ওয়াই আলাউদ্দিন, আব্দুল্লাহ রশিদ নাফিসসহ অন্যরা।

সভায় জাহিদুল ইসলাসের পরিচালনায় জুলাই আন্দোলনের শহীদদের আত্মার মাগফেরাত ও আহতদের রোগমুক্তি কামনা করে দোয়ার মধ্যে দিয়ে কর্মসূচি শেষ হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত