সৌদি আরবের জেদ্দায় আধুনিক বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সম্প্রতি সৌদি আরবস্থ ‘ব্রাহ্মণবাড়িয়া জাতীয়তাবাদী ঐক্য পরিষদে’র উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি সাবেক ছাত্রনেতা ভিপি জহিরুল হক খোকন।
অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন জেদ্দা ওলামা দলের সভাপতি মাওলানা আসাদুদ্দিন। এছাড়া বিগত স্বৈরাচার বিরোধী আন্দোলনে অভূতপূর্ব অবদান রাখায় ঐক্য পরিষদের পক্ষ থেকে প্রধান অতিথি ভিপি জহিরুল হক খোকন ও মলাই মিয়াকে বিশেষ সম্মাননা ক্রেস্ট দেওয়া হয়।
অনুষ্ঠানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন, পররাষ্ট্রনীতি ও সার্ক গঠনে অনবদ্য অবদানের উপর বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা আলিফুডের কর্ণধার মো. আলী, ইনভেস্টার শেখ রুবেল আহমেদ, রাসেল ভুইয়া, সোহেল কিবরিয়া,আলমগীর হোসেন আসাদ , শফিক ,আহমেদ আমজাদ, হোসেন, জাহাঙ্গীর সরকার আব্দুল আউয়াল
এসময় বক্তারা আশা প্রকাশ করেন যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার আদর্শ ও পথ অনুসরণ করে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে নতুন প্রজন্মের জন্য একটি সাম্য, মর্যাদা ও ন্যায়ভিত্তিক আগামীর বাংলাদেশ গড়তে সবাইকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাবে।
অনুষ্ঠানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন, পররাষ্ট্রনীতি ও সার্ক গঠনে অনবদ্য অবদানের উপর বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা আলিফুডের কর্ণধার মো.আলী, ইনভেস্টার শেখ রুবেল আহমেদ, রাসেল ভুইয়া, সোহেল কিবরিয়া,আলমগীর হোসেন আসাদ, শফিক, আহমেদ আমজাদ, হোসেন, জাহাঙ্গীর সরকার আব্দুল আউয়াল প্রমুখ।
সোহেল রানার সভাপতিত্বে এবং হানিছ সরকার উজ্জ্বল ও জাহাঙ্গীর আলম শুভর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সৌদি আরব বিএনপির সদস্য সচিব মীর মনিরুজ্জামান তপন। এছাড়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়ার জেলা বিএনপির সহসভাপতি মলাই মিয়া,
সৌদি আরব বিএনপির যুগ্ম আহ্বায়ক সি আইপি কেফায়েত উল্লাহ চৌধুরী, যুগ্ম আহ্বায়ক গিয়াসউদ্দিন, যুগ্ম আহ্বায়ক মঈন চৌধুরী, মোস্তাক আহমেদ, বাংলাদেশ রিপোর্টার্স অ্যাসোসিয়েশন সৌদি আরবের প্রধান উপদেষ্টা এম ওয়াই আলাউদ্দিন। তাছাড়া অনুষ্ঠানে বিএনপির অঙ্গসংগঠন ও বিভিন্ন অঞ্চল থেকে আগত বিপুল সংখ্যক প্রবাসী নেতাকর্মী অংশ নেন।
