পীর সাহেব চরমোনাই ও ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেছেন, পাঁচ আগস্ট গণঅভ্যুত্থানের পর একশ্রেণির লোক নেমেছিল বাস অটো স্টেশন দখল আর চাঁদাবাজির জন্য। আমরা তখন সংখ্যালঘু সম্প্রদায়ের উপাসনালয়সহ সকলের জানমাল রক্ষার জন্য পাহারাদার হিসেবে কাজ করেছি। গতকালকে আমতলী এসেছিলাম। বাংলাদেশের কোথাও যদি হাতপাখা প্রতীকের বিজয় নাও হয়, বরগুনা এক আসনে হবে।
ইসলামী আন্দোলন বাংলাদেশের উপজেলা শাখার আয়োজনে বরগুনা-১ আসনের হাতপাখা প্রতীকের প্রার্থী মাওলানা মো. মাহমুদুল হাসান ওয়ালিউল্লাহর নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, যারা নির্বাচন করছে…ওই দলীয় লোকজন তারা গোপনে এসে আমার সাথে দেখা করেছে। দেখা করার পরে বললো হুজুর বরগুনা-১ আসনে বিপুল ভোটের ব্যবধানে হাত পাখার বিজয় হবে।
তিনি একটি দলকে হুঁশিয়ারি দিয়ে বলেন আমাদেরকে বিরক্ত করবেন না, ভালো থাকতে দেন আপনারাও ভালো থাকেন।
বরগুনা -১ আসনের হাতপাখা প্রতিকের প্রার্থী বরগুনা জেলা ইসলামী আন্দোলনের সভাপতি মাওলানা মো. মাহমুদুল হাসান ওয়ালিউল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশ্রাব আলী আকন, প্রেসিডিয়াম সদস্য মাহবুবুর রহমান, কেন্দ্রীয় সহ-প্রচার ও দাওয়া সম্পাদক কেএম শরিয়তুল্লাহ, বরগুনা-২ আসনের হাতপাখা প্রতিকের প্রার্থী মুফতি মিজানুর রহমান কাশেমী, বরগুনা জেলা সেক্রেটারী মাওলানা আব্দুস শাকুর, কুয়াকাটা হুজুর মুফতি হাবিবুর রহমান মেজবাহ, সাংবাদিক আলহাজ্ব মো. মোশারফ হোসেন, আমতলী উপজেলা শাখার সভাপতি মুফতি মাওলানা মো. ওমর ফারুক জিহাদী ও আমতলী উপজেলা সেক্রেটারি গাজী মো. বায়েজিদ প্রমুখ। সভায় আনুষ্ঠানিকভাবে দুই প্রার্থীর হাতে দলীয় প্রতিক হাত পাখা তুলে দেন ইসলামী আন্দোলন বাংলাদেশের অমির পীর সাহেব চরমোনাই মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম।