‘সুপারগার্ল: ওম্যান অফ টুমরো’ হলো ডিসি স্টুডিওর আসন্ন একটি সায়েন্স-ফিকশন অ্যাকশন ড্রামা ফিল্ম। ক্রেগ গিলেস্পির পরিচালিত সিনেমাটি চলতি বছর ২৬ জুন মুক্তি পাওয়ার কথা রয়েছে।
টম কিংয়ের লেখা কমিক সিরিজের ওপর ভিত্তি করে নির্মিত সিনেমাটিতে এবারের সুপারগার্লের চরিত্রটি ভিন্নভাবে তুলে ধরা হয়েছে। এবারের সুপারগার্লকে আবেগপ্রবণ ও সাহসী রূপেও দেখা যেতে পারে।
সুপারগার্লের ‘কারা জোর-এল’ চরিত্রে অভিনয় করছেন মিলি অ্যালকক। সিনেমার চিত্রনাট্যকার হচ্ছে আনা নোগুইরা।
সিনেমার কাহিনীতে যা থাকছে, রুথিয়ে নামের একটি অল্পবয়সী মেয়ে তার বাবার হত্যাকারীর বিরুদ্ধে প্রতিশোধ নিতে মহাকাশে সুপারগার্লের সাহায্য চায়। সুপারগার্লে কারা অনিচ্ছা সত্ত্বেও এই অভিযানে যোগ দেন। তারা গ্যালাক্সি জুড়ে খুনিকে ধাওয়া করে, যেখানে বিভিন্ন নৈতিক দ্বিধাদ্বন্দ্ব ও রোমাঞ্চকর পরিস্থিতির সম্মুখীন হন। যা তাকে ন্যায়বিচার ও নৈতিকতার মুখোমুখি করে।
আগে সিরিজের সুপারগার্লের চরিত্রটি ভক্তদের কাছে বিশেষভাবে জনপ্রিয়তা পেয়েছে। এখন দেখার বিষয় হলো এবার সুপারগার্লকে দর্শকরা কিভাবে নেয়।