ফরিদপুরের বোয়ালমারী উপজেলা বিএনপির তিন নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকান্ডের অভিযোগ প্রমাণিত হওয়ায় তাদের বহিষ্কার করা হয়।
গত শুক্রবার রাতে ফরিদপুর জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদাররেস আলী ইছা ও সদস্যসচিব একেএম কিবরিয়া স্বপনের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বহিষ্কৃত তিনজন হলেন, বোয়ালমারী উপজেলা বিএনপির সহসভাপতি শামসুদ্দিন মিয়া ঝুনু, উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মজিবর রহমান বাবু ও উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি বিশ্বজিৎ রাজবংশী।