বিএনপির ঢাকা বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক ও নারায়ণগঞ্জ-২ (আড়াইহাজার) আসনে দলের মনোনীত প্রার্থী নজরুল ইসলাম আজাদ বলেছেন, আমি সংসদ সদস্য নির্বাচিত হলে সন্ত্রাসমুক্ত, চাঁদাবাজমুক্ত, স্বপ্নের আড়াইহাজার গড়ে তুলব। সেই স্বপ্নের আড়াইহাজার গড়তে আপনাদের সবাইকে আমি পাশে চাই।
গতকাল রবিবার আড়াইহাজার উপজেলা বিএনপির উদ্যোগে উপজেলার শহীদ মজুর স্টোডিয়ামে নির্বাচনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
আড়াইহাজার উপজেলা বিএনপির সভাপতি ইউসুফ আলী ভূইয়ার সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন বিএনপি নেতা রাকিবুল ইসলাম রাকিব, লুৎফুর রহমান আব্দু, সালাউদ্দিন চৌধুরী, মতিউর রহমান মতিন, ভিপি কবির হোসেন, মোহাম্মদ উল্লাহ লিটন, সালাউদ্দিন ডালিম, ছাত্রদল নেতা মোবারক হোসেন, রফিকুল ইসলাম রফিক প্রমুখ।
তিনি আরও বলেন, এখানকার শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে উন্নত করার পাশাপাশি মানসম্মত শিক্ষা নিশ্চিত করা, আর্থসামাজিক ব্যবস্থাকে আরও মজবুত করা এবং অর্থনৈতিক কর্মকা- বেগবান করা হবে। পাশাপাশি মানুষের কর্মসংস্থান সৃষ্টি করা হবে।