জাজিরায় বাস খালে পড়ে আহত ২৫

শরীয়তপুরের জাজিরায় একটি বাস খালে পড়ে অন্তত ২৫ জন আহত হয়েছে। গতকাল সোমবার দুপুরে জাজিরা পৌরসভার ঠান্ডার মোড় এলাকায় এ ঘটনা ঘটে। পরে আহতদের উদ্ধার করে জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।

স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, একটি বাস অন্তত ৩৫ জন যাত্রীবোঝাই করে ঢাকা থেকে শরীয়তপুরের নড়িয়া উপজেলার দিকে যাচ্ছিল। জাজিরার ঠান্ডার মোড় এলাকায় পৌঁছালে বাসটি উল্টে পাশের একটি খালে পড়ে।

এতে চালক, যাত্রীসহ অন্তত ২৫ জন আহত হয়। পরে ফায়ার সার্ভিসের সদস্য ও স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়।