কুষ্টিয়া পৌরসভার সাবেক মেয়র ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি আনোয়ার আলীসহ তিনজনের বিরুদ্ধে ভবন নির্মাণের জন্য আদায়কৃত সাড়ে ৫ কোটি টাকা আত্মাসাতের অর্ভিযোগে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় কুষ্টিয়ার সহকারী পরিচালক বিজন কুমার রায় বাদী হয়ে এ মামলা করেন। মামলার অন্য দুই এজাহারনামীয় ব্যক্তি হলেন পৌরসভার সাবেক নির্বাহী কর্মকর্তা কামাল উদ্দিন এবং হিসাবরক্ষক আবুল কালাম আজাদ। বিষয়টি নিশ্চিত করে দুদকের কৌঁসুলি আব্দুল মান্নাফ বলেন, গতকাল সোমবার সকালে অর্থ আত্মসাতের অভিযোগে জেলা ও দায়রা জজ বিশেষ আদালতের বিচারক তপন রায়ের আদালতে এ মামলা করা হয়েছে।