আজ থেকে ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান ৪ দিন বন্ধ

ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে দেশের সব তফসিলি ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান ও শেয়ারবাজার আজ ১১ ও কাল ১২ ফেব্রুয়ারি (বুধ ও বৃহস্পতিবার) বন্ধ থাকবে। পাশাপাশি সাপ্তাহিক ছুটি থাকায় ১৩ ও ১৪ ফেব্রুয়ারি বন্ধ থাকবে।

গতকাল মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের সুপারভাইজরি ডেটা ম্যানেজমেন্ট অ্যান্ড অ্যানালিটিকস ডিপার্টমেন্ট (এসডিএডি) এবং আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগ (ডিএফআইএম) পৃথক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ভোটারদের নির্বিঘেœ ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করা এবং নির্বাচনকালীন শৃঙ্খলা বজায় রাখতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের নির্বাহী আদেশের আলোকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের এসডিএডির বিজ্ঞপ্তি অনুযায়ী, ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ধারায় অর্পিত ক্ষমতাবলে ওই দুদিন সব তফসিলি ব্যাংক বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। একইভাবে ডিএফআইএম জানিয়েছে, আর্থিক প্রতিষ্ঠান আইন, ২০২৩-এর ৪১(২) (ঘ) ধারায় প্রদত্ত ক্ষমতাবলে সব আর্থিক প্রতিষ্ঠানও বন্ধ থাকবে।