রমজানে ব্যাংক লেনদেনে নতুন সময়সূচি

পবিত্র রমজান মাস উপলক্ষে দেশের সব তফসিলি ব্যাংকের অফিস ও গ্রাহক লেনদেনের নতুন সময়সূচি নির্ধারণ করেছে বাংলাদেশ ব্যাংক। গতকাল মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের সুপারভাইজরি ডেটা ম্যানেজমেন্ট অ্যান্ড অ্যানালিটিক্স ডিপার্টমেন্ট (এসডিএডি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। নির্ধারিত সময়সূচি অনুযায়ী, রবিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত ব্যাংকের অফিস কার্যক্রম চলবে সকাল ৯টা ৩০ মিনিট থেকে বেলা ৪টা পর্যন্ত। এর মধ্যে দুপুর ১টা ১৫ মিনিট থেকে ১টা ৩০ মিনিট পর্যন্ত জোহরের নামাজের বিরতি থাকবে। গ্রাহকদের জন্য ব্যাংকের লেনদেন সকাল ৯টা ৩০ মিনিট থেকে ২টা ৩০ মিনিট পর্যন্ত।