ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ঘিরে সাভারের ৪৩টি ভোট কেন্দ্র ঝুঁকিপূর্ণ ঘোষণা করেছে প্রশাসন। এসব ভোট কেন্দ্রগুলোকে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা জোরদার করবেন।
বুধবার (১১ ফ্রেব্রুয়ারি) সকালে সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা সাইফুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।
নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, সাভারের তিনটি সংসদীয় আসনে মোট ভোট কেন্দ্র রয়েছে ৩৪১টি। এরমধ্যে ৪৩টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ। এদের মধ্যে অধিক ঝুঁকিপূর্ণ ৩০টি এবং ঝুঁকিপূর্ণ১৩। এছাড়া ঢাকা-১৯ আসনের ২৭৫টি কেন্দ্রের মধ্যে ৩৮ কেন্দ্র ঝুঁকিপূর্ণ ঘোষণা করেছে প্রশাসন।
ঢাকা-২ আসনে (সাভার উপজেলার তিন ইউনিয়নে) মোট কেন্দ্র রয়েছে ৪৬টি এবং ঢাকা-১৪ আসনে (সাভার উপজেলার দুই ইউনিয়নে) মোট ২০টি।
ঢাকা-১৯ সংসদীয় আসনে ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলো হল— স্বর্ণকলি আদর্শ বিদ্যালয় (উত্তর পাশ) ভবন-১, সি-৩১/৭ অগ্রণী হাউজিং সোসাইটি বাড্ডা (পুরুষ) কেন্দ্র-১, স্বর্ণকলি আদর্শ বিদ্যালয় (দক্ষিণ পাশ) ভবন-২ সি-৩১/৭ অগ্রণী হাউজিং সোসাইটি বাড্ডা (নারী) কেন্দ্র-২, বাড্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয় বাড্ডা উত্তর (পুরুষ ভোটার) কেন্দ্র-১, বাড্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয় বাড্ডা উত্তর (পুরুষ ভোটার) কেন্দ্র-২, জামসিং হাজী আব্দুল গনি সরকারি প্রাথমিক বিদ্যালয় জামসিং (পুরুষ) কেন্দ্র-১, জামসিং হাজী আঃ গনি সরকারি প্রাথমিক বিদ্যালয় জামসিং (পুরুষ) কেন্দ্র-২, সাভার মডেল একাডেমী এ/১৩৩ বাজার রোড সাভার উত্তর পাড়া (পুরুষ ও নারী) কেন্দ্র-২, সাভার উচ্চ বালিকা বিদ্যালয় (নিচতলা দক্ষিণ-প‚র্ব পাশ) এ-৫৯ সাভার দক্ষিণ পাড়া (উত্তর-পুরুষ) কেন্দ্র-১, সাভার উচ্চ বালিকা বিদ্যালয় (নীচতলা উত্তর পাশ) এ-৫৯ সাভার দক্ষিণ পাড়া (উত্তর- নারী) কেন্দ্র-২, হ্যাপি আইল ইন্টারন্যাশনাল স্কুল ডি-২৮/১ ব্যাংক কলোনী (নারী) কেন্দ্র-১, সানশাইন মডেল স্কুল এন্ড কলেজ জি-৭৮ ব্যাংক কলোনী (পুরুষ) কেন্দ্র-১, সাভার সরকারি কলেজ (উত্তর পাশ) সাভার (পুরুষ) কেন্দ্র-১, সাভার সরকারি কলেজ (দক্ষিণ পাশ) সাভার (পুরুষ) কেন্দ্র-২, কর্ণপাড়া জামিয়া ইসলামিয়া দারুল উলুম মাদ্রাসা ও এতিমখানা কর্ণপাড়া (পুরুষ) কেন্দ্র-১, আকরান উচ্চ বিদ্যালয় ও কলেজ (ভবন নং-৩) একাডেমিক ভবন (বালক) আকরান (নারী) কেন্দ্র-১, আকরান উচ্চ বিদ্যালয় ও (ভবন নং-২) একাডেমিক ভবন (বালিকা) আকরান (পুরুষ) কেন্দ্র-১, ভবানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবানীপুর (পুরুষ) কেন্দ্র-১, ভবানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবানীপুর (নারী) কেন্দ্র-২, বেগুনবাড়ী উচ্চ বিদ্যালয় মৈস্তাপাড়া বেগুনবাড়ী (পুরুষ) কেন্দ্র-১, কলমা ওয়াজ আলী মডেল স্কুল কলমা (পুরুষ ও নারী) কেন্দ্র-২, কলমা ওয়াজ আলী মডেল স্কুল কলমা (নারী) কেন্দ্র-২, বড়দেশী সরকারি প্রাথমিক বিদ্যালয় বড়দেশী (নারী) কেন্দ্র-১, তেঁতুলঝোড়া কলেজ তেতুলঝোড়া (নারী) কেন্দ্র-১, আল-নাসির ল্যাবরেটরী স্কুল পাকা ভবন যাদুরচর (খানবাড়ী-পুরুষ) কেন্দ্র-১, প্রভাতী একাডেমী হেমায়েতপুর (পুরুষ) কেন্দ্র-১, ভাকুর্তা ইউনিয়ন উচ্চ বিদ্যালয় ও কলেজ ভাকুর্তা (পুরুষ) কেন্দ্র-১, ভাকুর্তা ইউনিয়ন উচ্চ বিদ্যালয় ও কলেজ কেন্দ্র-২ (কলেজ শাখা, নারী)।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরমান আলী বলেন, ঝুঁকিপূর্ণ ও অধিক ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হবে। প্রত্যেকটি কেন্দ্রে ১০ জন আনসার ও দুইজন পুলিশ সদস্য থাকবে। তবে ঝুঁকিপূর্ণ কেন্দ্র গুলোতে অধিক পুলিশ মোতায়েন ও মোবাইল টিম কাজ কাজ করবে বলে জানান তিনি।
সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, ৪৩টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছে। এ সকল কেন্দ্রে অতিরিক্ত পুলিশ ও আনসার মোতায়েন থাকবে। এছাড়াও বিজিবি টহল ও ম্যাজিস্ট্রেট থাকবে বলে জানান তিনি।
উল্লেখ্য, সাভার উপজেলা ১২টি ইউনিয়নের মধ্যে তিনটি সংসদীয় আসনে বিভক্ত। সাভার পৌরসভা, সাভার সদর, বিরুলিয়া, পাথালিয়া, শিমুলিয়া, ইয়ারপুর, আশুলিয়া ও ধামসোনা ইউনিয়ন নিয়ে ঢাকা-১৯ সংসদীয় আসন। অপরদিকে সাভারের তেঁতুলঝড়া, ভাকুর্তা ও আমিন বাজার ইউনিয়ন ঢাকা-২ সংসদীয় আসনে।
এছাড়া সাভারের বনগাঁও ও কাউন্দিয়া ইউনিয়ন ঢাকা-১৪ আসনের অর্ন্তভূক্ত। সাভার উপজেলায় মোট ভোটার ৯ লাখ ১৯ হাজার ৮০৭ জন। এদের মধ্যে পুুরুষ ভোটার চার লাখ ৭০ হাজার ১৭৩ জন ও নারী ভোটার চার লাখ ৪১ হাজার ৩০৬ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ১৩ জন।