নেত্রকোনা ১ (দুর্গাপুর-কলমাকান্দা) আসনের কলমাকান্দা উপজেলার নাজিরপুর ইউনিয়নের হরিপুর বাজারে জামায়াত নেতৃত্বে ১১ দলীয় জোটের খেলাফত মজলিসের প্রার্থীর পক্ষে ভোট চেয়ে টাকা প্রদানের অভিযোগে ইউনিয়ন জামায়াত রোকন মো. উসমান গণি জনতার আটক হয়েছেন এমন খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। তবে খবরটি পুরোপুরি গুজব বলছেন দাবি করেছে কলমাকান্দা জামায়াত ইসলামী।
এদিকে টাকা বিনিময়ের ঘটনায় কোনো জামায়াত নেতাকে আটক করা হয়নি বলে নিশ্চিত করেছে কলমাকান্দা থানার ওসি মোহাম্মদ সিদ্দিক।
তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে জনতা জিজ্ঞাসায় কত টাকা দিয়েছেন এমন প্রশ্নে কোন উত্তরও নেই জামাত নেতারা। আজ বুধবার ভোটের আগের দিন বিকালে হরিপুর বাজার এলাকায় এই ঘটনা ঘটে।
ভিডিও পর্যালোচনা করে দেখা যায় কয়েকজন জামায়াত রুকনসহ কয়েকজন ব্যাটারি চালিত অটোরিকশায় জিজ্ঞাসাবাদ করছেন।
এ ব্যাপারে কলমাকান্দা উপজেলা জামায়াত ইসলামি এসিস্ট্যান্ট সেক্রেটারি আমানুল ইসলাম জানান, এটি মিথ্যা প্রপাগান্ডা। এমন কিছুই হয়নি। একটি দল উদ্দেশ্যপ্রণোদিত ভাবে এমন ঘটনা ঘটিয়ে বিভ্রান্তি তৈরি চেষ্টা করছে। যারা এই ঘটনাটি ঘটেছে ইতিমধ্যে তারা দুঃখ প্রকাশ। তিনি নামাজ পড়ে বাইরে বের হয়েছিলেন। এখন বাড়িতে আছেন। তখন কিছু স্বেচ্ছাসেবক দলের যুবক এই ভিডিও করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়েছে। যা নির্বাচনে প্রভাব ফেলতে এমনটা করছে।
এদিকে কলমাকান্দা থানার ওসি মোহাম্মদ সিদ্দিক হোসেন বলেন, এটি ফেইক নিউজ। আমরা এমন কোন সংবাদ পাইনি। কাউকে আটকও করা হয়নি।