ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৯ আসনের মধ্যে ১৯৪ আসনে বেসরকারিভাবে ফল প্রকাশিত হয়েছে। এতে ১৫২টি আসনে বিএনপি জোট, ৪০টিতে জামায়াত জোট, স্বতন্ত্র ও অন্য প্রার্থীদের মধ্যে বিজয়ী হয়েছেন ২ জন। গতকাল রাত ২টা পর্যন্ত পাওয়া খবরে এ তথ্য জানা গেছে।
বিএনপি জোট : বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ঢাকা-১৭ এবং বগুড়া-৬ আসনে জয়ী হয়েছেন। দলটির বিজয়ী অন্য প্রার্থীরা হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর (ঠাকুরগাঁও-১), সালাহউদ্দিন আহমদ (কক্সবাজার-১), আসাদুজ্জামান (ঝিনাইদহ-১), ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ (ভোলা-১), কাজী রফিকুল ইসলাম (বগুড়া-১), মোফাজ্জল হোসেন কায়কোবাদ (কুমিল্লা-৩), নুরুল ইসলাম নয়ন (ভোলা-৪), জি কে গওস (হবিগঞ্জ-৩), আহমেদ আজম খান (টাঙ্গাইল-৮), আজহারুল ইসলাম মান্নান (নারায়ণগঞ্জ-৩), মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু (শরীয়তপুর-৩), মুরশেদ মিল্টন (বগুড়া-৭), আব্দুল বারী (জয়পুরহাট-২), আরিফুল হক চৌধুরী (সিলেট-৪), লুৎফুল্লাহেল মাজেদ বাবু (ময়মনসিংহ-৮), নিখোঁজ ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদির লুনা (সিলেট-২), আবু মুনসুর সাখাওয়াত হাসান (হবিগঞ্জ-২), এম এ হান্নান (ব্রাহ্মণবাড়িয়া-১), ইলিয়াস মোল্লা (ফরিদপুর-১), শামা ওবায়েদ ইসলাম (ফরিদপুর-২), নায়াব ইউসুফ আহমেদ (ফরিদপুর-৩), শহীদুল ইসলাম বাবুল (ফরিদপুর-৪), আনোয়ারুল ইসলাম (কুড়িগ্রাম-১), সরওয়ার জামাল নিজাম (চট্টগ্রাম-১৩), খন্দকার মোশাররফ হোসেন (কুমিল্লা-১), ইশরামুল বারী টিপু (নওগাঁ-৪), মঈনুল ইসলাম খান (মানিকগঞ্জ-২)।
হবিগঞ্জ-১ আসনে বিজয়ী হয়েছেন রেজা কিবরিয়া। বগুড়া-২ আসনে মীর শাহে আলম, বগুড়া-৪-এ মোশারফ হোসেন, ফরহাদ হোসেন আজাদ (পঞ্চগড়-২), শফিকুর রহমান কিরণ বিজয়ী হয়েছেন শরীয়তপুর-৩ আসনে।
কিশোরগঞ্জে ৬টি আসনের মধ্যে ৫টিতে জয়লাভ করেছে বিএনপি। তারা হলেন মাজহারুল ইসলাম (কিশোরগঞ্জ-১), জালাল উদ্দীন (কিশোরগঞ্জ-২), ড. ওসমান ফারুক (কিশোরগঞ্জ-৩), অ্যাডভোকেট ফজলুর রহমান (কিশোরগঞ্জ-৪), শরীফুল আলম (কিশোরগঞ্জ-৬)। এই জেলায় স্বতন্ত্র প্রার্থী শেখ মুজিবুর রহমান ইকবাল জয়ী হয়েছেন কিশোরগঞ্জ-৫ আসনে।
অন্যদিকে বিএনপি সমর্থিত গণসংহতি আন্দোলনের প্রার্থী জুনায়েদ সাকি ব্রাহ্মণবাড়িয়া-৬ আসন থেকে নির্বাচিত হয়েছেন।
জামায়াত জোট : দলটির প্রার্থীদের মধ্যে জহিরুল ইসলাম (চট্টগ্রাম-১৬), সালাউদ্দীন আইউবী (গাজীপুর-৪), রায়হান সিরাজী (রংপুর-১), এটিএম আজহারুল ইসলাম (রংপুর-২), মাহবুবুর রহমান বেলাল (রংপুর-৩), গোলাম রব্বানী (রংপুর-৫), আনোয়ারুল ইসলাম (কুড়িগ্রাম-১), মাহবুবুল আলম সালেহী (কুড়িগ্রাম-৩), মুস্তাফিজুর রহমান মুস্তাক (কুড়িগ্রাম-৪), শফিকুল ইসলাম মাসুদ (পটুয়াখালী-২) বিজয়ী হয়েছেন।
এনসিপির বিজয়ীরা হলেন নাহিদ ইসলাম (ঢাকা-১১), হাসনাত আবদুল্লাহ (কুমিল্লা-৪), আখতার হোসেন (রংপুর-৪), আতিক মুজাহিদ (কুড়িগ্রাম-২) এবং হান্নান মাসুদ (নোয়াখালী-৬)।
খুলনা বিভাগে বিজয়ী যারা : খুলনা-২ আসনে বিএনপির নজরুল ইসলাম মঞ্জু, খুলনা-৪ আসনে বিএনপির এস কে আজিজুল বারী, খুলনা-৫ আসনে বিএনপির মোহাম্মাদ আলী আসগার, বাগেরহাট-১ আসনে জামায়াতের মাওলানা মশিউর রহমান খান, বাগেরহাট-২ আসনে জামায়াতের শেখ মঞ্জুরুল হক রাহাদ, বাগেরহাট-৩ আসনে বিএনপির ড. শেখ ফরিদুল ইসলাম, বাগেরহাট-৪ আসনে জামায়াতের অধ্যক্ষ আব্দুল আলিম। সাতক্ষীরা-১ আসনে জামায়াতের মো. ইজ্জত উল্লাহ, সাতক্ষীরা-২ আসনে জামায়াতের মুহাদ্দিস আব্দুল খালেক, সাতক্ষীরা-৩ আসনে জামায়াতের হাফেজ রবিউল বাশার, সাতক্ষীরা-৪ আসনে জামায়াতের জিএম নজরুল ইসলাম। যশোর-১ আসনে জামায়াতে ইসলামীর মুহাম্মদ আজিজুর রহমান, যশোর-২ আসনে জামায়াতের মোসলেহ উদ্দিন ফরিদ, যশোর-৩ আসনে বিএনপির অনিন্দ্য ইসলাম অমিত, যশোর-৪ আসনে জামায়াতের গোলাম রসুল, যশোর-৫ আসনে জামায়াতের গাজী এনামুল হক, যশোর-৬ আসনে জামায়াতের মোক্তার আলী, চুয়াডাঙ্গা-১ আসনে জামায়াতে ইসলামীর মাসুদ পারভেজ রাসেল, চুয়াডাঙ্গা-২ আসনে জামায়াতে ইসলামীর রুহুল আমীন, নড়াইল-১ আসনে বিএনপির জাহাঙ্গীর আলম, নড়াইল-২ আসনে জামায়াতের আতাউর রহমান বাচ্চু, ঝিনাইদহ-১ আসনে বিএনপির মো. আসাদুজ্জামান, ঝিনাইদহ-২ আসনে জামায়াতে ইসলামীর আলী আজম মোহাম্মদ আবু বকর, ঝিনাইদহ-৩ আসনে জামায়াতে ইসলামীর অধ্যাপক মতিয়ার রহমান, ঝিনাইদহ-৪ আসনে জামায়াতে ইসলামীর মাওলানা আবু তালেব, মাগুরা-১ আসনে বিএনপির মনোয়ার হোসেন খান, মাগুরা-২ আসনে বিএনপির নিতাই রায় চৌধুরী, কুষ্টিয়া-১ আসনে বিএনপির রেজা আহামেদ, কুষ্টিয়া-২ আসনে জামায়াতে ইসলামীর আব্দুল গফুর, কুষ্টিয়া-৪ আসনে জামায়াতের আফজাল হোসেন, মেহেরপুর-১ আসনে জামায়াতের মাওলানা তাজ উদ্দিন খান, মেহেরপুর-২ আসনে জয়ী হয়েছেন জামায়াতের নাজমুল হুদা।
জয়ের পথে যারা : রাতে শেষ খবর পাওয়া পর্যন্ত কেরামত আলী (চাঁপাইনবাবগঞ্জ-১), মিজানুর রহমান (চাঁপাইনবাবগঞ্জ-২), নুরুল ইসলাম বুলবুল (চাঁপাইনবাবগঞ্জ-৩) জয়ের পথে অনেক দূর এগিয়ে আছেন।