জনগণ আমাদের যে দায়িত্ব দিয়েছে, সেই অর্পিত দায়িত্ব বিএনপি আগামী পাঁচ বছর সঠিকভাবে পালন করবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ আসনের সদ্য নির্বাচিত সংসদ সদস্য ড. আবদুল মঈন খান।
গতকাল শুক্রবার দুপুরে নরসিংদীর পলাশ উপজেলার চরনগরদী গ্রামে বাবা-মায়ের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি। তিনি আরও বলেন, বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দেশকে আমরা উন্নয়নের দিকে নিয়ে যাব, বিশ্বের কাছে সম্মানজনক জায়গায় প্রতিষ্ঠিত করব। এ সময়, নরসিংদী জেলা বাস ট্রাক মালিক সমিতির সভাপতি সারোয়ার মৃধা, পলাশ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন ভূঁইয়া মিল্টন, ঘোড়াশাল পৌর বিএনপির সভাপতি আলম মোল্লাসহ বিএনপি, যুবদল, ছাত্রদলের নেতারা উপস্থিত ছিলেন।