ডা. জাহিদের সঙ্গে পরাজিত প্রার্থী আনোয়ারুলের সৌজন্য সাক্ষাৎ

দিনাজপুর-৬ আসনে বিজয়ী বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনের সঙ্গে প্রতিদ্বন্দ্বী প্রার্থী জামায়াতের আনোয়ারুল শুভেচ্ছা বিনিময় ও সৌজন্য সাক্ষাৎ করেছেন।

শুক্রবার নবনির্বাচিত সংসদ সদস্য ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক জাহিদ হোসেনের সঙ্গে তিনি শুভেচ্ছা বিনিময় ও সৌজন্য সাক্ষাৎ করেন।

বিষয়টি নিশ্চিত করে দিনাজপুর জেলা জামায়াতের সেক্রেটারি ড. এনামুল হক বলেন, শুক্রবার বিকেলে দিনাজপুর-৬ আসনে ধানের শীষ প্রতীক নিয়ে নবনির্বাচিত সংসদ সদস্য জাহিদ হোসেনকে ফুলেল শুভেচ্ছা জানান জামায়াতের প্রার্থী আনোয়ারুল ইসলাম।

এ সময় বিরামপুর জামায়াতের আমির হাফিজুল ইসলাম, হাকিমপুর উপজেলা জামায়াতের আমির মো. আমিনুল ইসলাম, জামায়াতে ইসলামীসহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।